LPG Update: বন্ধ হয়ে যাবে গ্যাস সিলিন্ডার সাপ্লাই ? e-KYC নিয়ে নয়া আপডেট, জেনে নিন পুরো নিয়ম

LPG Update: গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। e-KYC নিয়ে সরকারের নতুন ব্যাখ্যায় স্পষ্ট হয়েছে কারা এই প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং কেন এটি জরুরি। জেনে নিন LPG গ্রাহকদের জন্য সম্পূর্ণ নিয়ম।

LPG সিলিন্ডার নিয়ে গত কিছুদিন ধরে ব্যাপক আলোচনা চলছে। এর মধ্যেই e-KYC নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি দেখা দিয়েছে। অনেক গ্রাহক এখনও বুঝতে পারছেন না, তাঁদের e-KYC করানো বাধ্যতামূলক কি না। তবে এই বিষয়ে কেন্দ্র সরকার স্পষ্ট অবস্থান জানিয়েছে।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জানানো হয়েছে, e-KYC কোনও নতুন নিয়ম নয়। এটি আগে থেকেই চলা একটি প্রক্রিয়ার অংশ। এর মূল উদ্দেশ্য হল LPG গ্রাহকদের তথ্যভান্ডারকে আরও নির্ভুল ও স্বচ্ছ করা।

সকলের জন্য কি e-KYC বাধ্যতামূলক?সরকারি তথ্য অনুযায়ী, সমস্ত LPG গ্রাহকের জন্য e-KYC বাধ্যতামূলক নয়। শুধুমাত্র যাঁরা এখনও e-KYC সম্পন্ন করেননি, তাঁদের জন্যই এটি প্রয়োজনীয়। অর্থাৎ, আপনি যদি ইতিমধ্যেই e-KYC করে থাকেন, তাহলে নতুন করে আবার e-KYC করানোর কোনও দরকার নেই। না হলে আটকে যেতে পারে ভর্তুকির টাকা ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *