‘তুই আমার মামা!’, কেন্দ্রীয় মন্ত্রীর যোগ ব্যায়াম ক্যাম্পে যাওয়ার পথে কেন মেজাজ হারালেন অক্ষয়?

অক্ষয় কুমার, বলিউডের অন্যতম ফিট অভিনেতা। নিয়মিত শরীর চর্চা করেন। মেনে চলেন কড়া ডায়েট। তাই বয়স ষাট ছুঁইছুঁই হলেও বর্তমান প্রজন্মদের অভিনেতাদের অ্যাকশন সিকোয়েন্সে দশ গোল দেওয়ার ক্ষমতা রাখেন খিলাড়ি। এহেন শরীর সচেতন অভিনেতাকে রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রক আয়োজিত যোগ ব্যায়াম ক্যাম্পে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে যাওয়ার পথে আচমকাই মেজাজ হারান খিলাড়ি! আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নিয়েই নেটভুবনে কৌতূহলের জোয়ার। অনুরাগীদের প্রশ্ন, হলটা কী?

দিন কয়েক বাদেই মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত বহু প্রতীক্ষিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। সেই প্রেক্ষিতেই বিগত কয়েক বছরের মন্দা কেরিয়ারে জোয়ার আনতে খিলাড়ি আপাতত আদা-জল খেয়ে নিত্যদিন প্রচার চালিয়ে যাচ্ছেন। এহেন ব্যস্ত শিডিউলের মাঝেই রবিবাসরীয় সকালে মুম্বই থেকে দিল্লির উদ্দেশে রওনা হন অভিনেতা। উপলক্ষ্য, কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য আয়োজিত যোগ ব্যায়াম ক্যাম্পে যোগ দেওয়া। তবে খিলাড়ি যে সেখানে উপস্থিত থাকবেন, সেকথা টিটিপক্ষীতেও টের পেতে দেননি! এদিকে সপ্তাহান্তে ছুটির দিনের সাতসকালে অভিনেতাকে বিমানবন্দরে শশব্যস্ত দেখে স্বাভাবিকভাবেই ছবিশিকারীরা ক্যামেরাবন্দি করতে ছুটে যান। তাঁদের মধ্যে জনা কয়েক অত্যুৎসাহে প্রশ্নও ছোড়েন যে, ‘কোথায় যাচ্ছেন স্যর?’ আর এহেন প্রশ্নের মুখে পড়েই পাপারাজ্জিদের পালটা উত্তর দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *