লখনৌয়ে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, জানলা থেকে ঝাঁপ ছাত্রছাত্রীদের, কমপক্ষে মৃত ১৪

জ্বলন্ত বিল্ডিং থেকে বাঁচতে কেউ জানলা দিয়ে লাফিয়ে পড়ছেন তো কেউ তার ধরে নীচে নামার চেষ্টা করতে গিয়ে পড়ে গেলেন সোজা রাস্তায়। সোমবার দুপুরে এমনই ভয়াবহ ঘটনা ঘটল উত্তরপ্রদেশের লখনৌয়ের আলিগঞ্জ এলাকায়। বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

এ দিন দুপুরে আলিগঞ্জের একটি কোচিং সেন্টারে ভয়াবহ আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে বাণিজ্যিক বিল্ডিংয়ের একাংশে। কোচিং সেন্টারে আসা বহু ছাত্রছাত্রী সেখানে আটকে পড়েন। আগুন থেকে প্রাণ বাঁচাতে বহু ছাত্রছাত্রীকে জানলা দিয়ে বেরিয়ে আসতে চেষ্টা করেন। কেউ কেউ বিল্ডিংয়ের বাইরে তার ধরে ঝুলে নামতে এবং কয়েকজনকে নিচে ঝাঁপ দিতেও দেখা যায়। ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *